নিজস্ব প্রতিনিধি , হুগলী - পরীক্ষা দেওয়ার পর হঠাৎই উধাও সপ্তম শ্রেণীর ছাত্র। বৈদ্যবাটির একটি বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর আর বাড়ি ফেরেনি শিব মান্না। অনেক খোঁজাখুঁজির পরও বেপাত্তা ছাত্র। ঘটনায় পুলিশ সহ জিআরপির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। ছেলেকে খুঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন শিবের মা। নাওয়া খাওয়া ভুলে দিন গুনছে পরিবার।

সূত্রের খবর , বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র শিব মান্না। শনিবার শারীর শিক্ষার পরীক্ষা ছিল তার। সময়সীমা ছিল ৩০ মিনিট। তবে তার অনেক আগেই খাতা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যান শিব। এরপরই হন্যে হয়ে শিবকে খুঁজতে শুরু করে পরিবার। খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারলে তারা পুলিশের সঙ্গে তদন্তে সবরকম সহায়তা করে।

বিদ্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা যায় , একটি গেরুয়া রঙের জ্যাকেট গায়ে পরীক্ষা দিতে আসে শিব মান্না। পরীক্ষা হলের শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় অনেক আগেই বেরিয়ে যায় ছাত্র। পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয় , জিআরপির কাছেও অভিযোগ করা হয়েছে। বিদ্যালয় থেকে ছাত্রের উধাও হওয়ার ঘটনায় ভীষণই উদ্বিগ্ন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল।

ছাত্রের মা জানিয়েছেন , "সকাল সাড়ে আটটার সময় ঘর থেকে বেরিয়ে পৌনে এগারোটার দিকে ফিরে আসে। এরপর আমি ভীষণই বকাবকি করি। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে পরীক্ষা দেওয়ার জন্য যায়। সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। আমি অনেকটা অপেক্ষা করার সময় স্কুলে যাই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর খোঁজ না পেয়ে পুলিশের কাছে যাই। আমাদের পরিবারে আশপাশে কেউই নেই। আমার ছেলেকে দয়া করে খুঁজে দেওয়া হোক।" এরপর ছেলের ছবিও দেখান তিনি।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অমরনাথ ঘোষাল জানিয়েছেন , "শিব মান্না বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর বি বিভাগের ছাত্র। খুবই দুষ্টু ছেলে। তবে আচার ব্যবহার , শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এইসব ভাল গুণগুলো ছিল। শিবের মা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এইভাবে উধাও হওয়ার ঘটনায় আমি ভীষণই চিন্তিত। বিদ্যালয়ে সবর্ত্র সিসিটিভি ফুটেজ থাকায় সহজেই তাকে চিহ্নিত করা গেছে। খোঁজ চলছে খুব সহজেই তাকে পাওয়া যাবে।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের