নিজস্ব প্রতিনিধি , লাহোর - দেশের ক্রীড়া বিভাগের অবনতির কথা ফাঁস করতেই বিরাট শাস্তি দেওয়া হল পাকিস্তানের জাতীয় হকি দলের অধিনায়ককে। বিদেশের হোটেলে গিয়ে পর্যাপ্ত টাকা না থাকায় বাসন মাজতে হয়েছিল। এই কথা উল্লেখ করতেই বিপাকে ইম্মাদ বাট। ফিরে এসে সরকারের ওপর ক্ষোভপ্রকাশ করেছিলেন। জাতীয় দল হয়েও প্রত্যাশিত কোনো সাহায্য না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন সকলে। যা তুলে ধরেন ইম্মাদ। এরপরেই সাজা ভোগ করতে হল তাকে।
সূত্রের খবর , বিতর্কের আবহে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পাকিস্তানের হকি ফেডারেশনের কর্তা তারিক বুগতি। গোটা বিতর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপরেই দুই বছরের জন্য নির্বাসিত করা হল জাতীয় দলের অধিনায়ককে। অস্ট্রেলিয়ায় এইচ প্রো লিগ খেলতে গিয়ে হারের পর হোটেলে হেনস্থা হতে হয় খেলোয়াড়দের।হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেয়। তার জেরে ১২ ঘণ্টার বেশি অসহায়ের মত রাস্তায় ঘুরতে হয়। হোটেলে খাওয়ার পর টাকা না দিতে পারায় বাসন অবধি মাজতে হয়।
ইম্মাদ বলেন , "১২ থেকে ১৫ ঘণ্টা ধরে অসহায় মানুষের মতো ঘুরে বেড়াতে হয়েছিল। কেউ আমাদের দিকে ফিরেও তাকায়নি। হোটেল ছিল না। সময়মতো খাবারও দেওয়া হয়নি।" এরপর ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে বাট বলেন, "অনেক হয়েছে। ফেডারেশনের এখনকার কর্তাদের সঙ্গে আমাদের কাজ করা অসম্ভব।" তিনি আরও বলেন , " এই বিষয়ে মুখ খুললে ফেডারেশনের তরফে নির্বাসনের হুমকি অবধি দেওয়া হয়েছিল।"
শেষমেষ খেলোয়াড়ের কথাই সত্যি হল। ইম্মাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সদ্য পদত্যাগ করা বুগতি আবার জানিয়েছেন , দলের খেলোয়াড়দের জন্য সবরকমের ব্যবস্থাই করা হয়েছিল। যদিও ইম্মাদার কথা অনুযায়ী বুগতির কথা পুরোটাই মিথ্যে।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের