নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বিদেশী পণ্য বর্জন করে আত্মনির্ভর ভারত গড়ে তোলা মোদি সরকারের অন্যতম লক্ষ্য। সেই পথে আরও একধাপ এগোল কেন্দ্র সরকার। আত্মনির্ভর ভারত ও স্বদেশি আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিদেশী প্রযুক্তির পরিবর্তে স্বদেশী সফটওয়্যার ‘জোহো’ অর্জন করতে হবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এখন থেকে শিক্ষা মন্ত্রকের সমস্ত আধিকারিক ও কর্মীদের সমস্ত সরকারি নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরির কাজে ব্যবহার করতে হবে ‘জোহো অফিস সুইট’। বিদেশী সফটওয়্যারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং ভারতীয় ডিজিট্যাল পণ্যের ব্যবহার ও বিকাশ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “জোহোর দেশীয় প্রযুক্তি নির্ভর প্রোডাক্টিভিটি টুলস গ্রহণের মাধ্যমে আমরা ডিজিট্যাল সার্বভৌমত্ব রক্ষার পথে এক সাহসী পদক্ষেপ নিচ্ছি। এর ফলে স্বদেশি উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, নিরাপদ থাকবে সরকারি তথ্য, আর দেশ আরও এক ধাপ এগোবে আত্মনির্ভর ভবিষ্যতের দিকে।“ উল্লেখ্য, জোহোর তৈরি অ্যাপের মধ্যে অন্যতম আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ। যা হোয়াটসঅ্যাপের বিকল্প হতে পারে। আরেকটি হল উলা ব্রাউজার। যা গুগল ক্রোমকে টক্কর দিতে সক্ষম।
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের