নিউজ ডেস্ক - পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। গত ১০ জুন পশ্চিম দিল্লির পশ্চিম বিহার এলাকায় অবস্থিত ‘২৪এইচএস ফিটনেস’ জিমে হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আরমান (১৯) এবং তুষার ওরফে তাশু (২১)। দু’জনেই হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের ঘনিষ্ঠ শুটার।

ঘটনার পরপরই বিষ্ণোই গ্যাংয়ের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে হামলার দায় স্বীকার করা হয়েছিল। সেই পোস্টে দাবি করা হয়, গুরু রানধাওয়াকে ‘সতর্কবার্তা’ দিতেই এই হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, তিনি নাকি দিন দিন অভিনেতা সলমন খানের ঘনিষ্ঠ হয়ে উঠছেন। পোস্টে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, সলমনের সঙ্গে দূরত্ব না বাড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার মুখোমুখি হতে পারে।

এই হুমকির সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, হামলার রাতে বাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় দুই ব্যক্তি জিমের সামনে আসে এবং পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই বাহাদুরগড় এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ধৃতরা অনিল পণ্ডিতের নির্দেশেই কাজ করছিল। অনিল পণ্ডিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বর্তমানে আমেরিকা থেকে গ্যাংয়ের একাংশের কার্যকলাপ পরিচালনা করে বলে অভিযোগ। এমনকি ধৃতদের মধ্যে একজন হামলার কয়েক সপ্তাহ আগেই রাশিয়া থেকে ভারতে ফিরেছিল বলেও তদন্তকারীদের অনুমান।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলার পর থেকেই সলমন খান বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। গত কয়েক বছরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো, তার ঘনিষ্ঠদের লক্ষ্য করে হামলা এবং বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের মতো একাধিক ঘটনায় এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। সেই প্রেক্ষাপটে গুরু রানধাওয়ার জিমে হামলাকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না পুলিশ। বরং সলমন খানকে কেন্দ্র করে চলা ধারাবাহিক হুমকির অংশ হিসেবেই এই ঘটনার তদন্ত এগোচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের