নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধর্মেন্দ্রকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তিত ছিল বি টাউন। রেগুলার চেক আপের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। এরপর থেকে একাধিক সংবাদমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলের সকালে সেসব উড়িয়ে দেন মেয়ে ইশা দেওয়ল সহ স্ত্রী হেমা মালিনী। তবে হাসপাতালের ভেতরে তাকে ঘিরে পরিবারের উদ্বেগ বারংবার প্রকাশ্যে এসেছে। তবে শুধু খবর নয় এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেওয়ল পরিবারের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও। নেপথ্যে এক হাসপাতাল কর্মী।
ধর্মেন্দ্রর শরীরীক অবস্থার অবনতি হওয়ায় পরই তাকে দেখতে হাসপাতালে ছোটে গোটা পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে রয়েছে সানি , ববি। সঙ্গে দাঁড়িয়ে রয়েছে করণ দেওয়ল , রাজবীর দেওয়ল। শুধু তাই নয় , সঙ্গে রয়েছে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। সকলেরই মন খারাপ। আবার কেউ কাঁদছেন। এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। গোপনে কারোর অনুমতি ছাড়াই এই কাজের জেরে শাস্তি পেয়েছেন তিনি।
উল্লেখ্য , বুধবার সকালে ঘরে ফিরেছেন ধর্মেন্দ্র। তাকে দেখতে অনুরাগীরা হাসপাতালের সামনে একসময় এতটাই ভিড় জমান যেখানে নাজেহাল হয়ে পরে মুম্বই পুলিশ। সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার হয়ে দাঁড়িয়েছে দিল্লি বিস্ফোরণ। এরপর নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়। তবে একাধিকবার ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর অবশেষে বলিউডের হি ম্যানের সুস্থতায় স্বস্তিতে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের