নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অতীতের সব সম্পর্ক মুছে দুজনেই এখন নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। ফিল্মি জগতে দুজনেরই পায়ের তলার মাটি শক্ত। যদিও অভিনেত্রী এখন ছবি থেকে বেশকিছুটা দূরে। তবে বিচ্ছেদ পর্বের পর ফের একসঙ্গে এক পর্দায় ফিরতে চলেছেন রনবীর কাপুর ক্যাটরিনা কইফ।রাজনীতি ২ ছবির সিক্যুয়েলে দেখা যেতে পারে দুই তারকাকে।
রনবীর কাপুর ক্যাটরিনা কাইফ অভিনীত রাজনীতি ছবিটি দর্শকদের মনে বিশেষভাবে ছাপ ফেলেছিল। রিয়েল লাইফের রোমান্স শেষ হয়ে গেলেও পর্দায় ফিরতে পারে সেই নস্টালজিয়া। সম্প্রতি পরিচালক প্রকাশ ঝাঁ এর সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত পাওয়া গেল। পৌরাণিক ঘটনার ওপর বেশি বিশ্বাস করেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন , "আমি এটা একেবারেই জানি না, তবে হ্যাঁ,আমার পৌরাণিক কাহিনি ও বিভিন্ন মহাকাব্য থেকে উদ্বুদ্ধ হয়ে ছবি বানানোর বিশেষ উৎসাহ রয়েছে। এমনকী ‘রাজনীতি’র দ্বিতীয় অংশেও তার ব্যতিক্রম হয়নি।" এরপরই প্রশ্ন তুঙ্গে যে , তবে কি ফের ফিরতে চলেছেন রনবীর1 ক্যাটরিনা রোমান্স? যদিও এই বিষিয়ে নীরবতা ভাঙেননি পরিচালক।
উল্লেখ্য , রাজনীতি ছবির প্রথম পর্ব মুক্তির সময় একের পর এক ছবি করছেন রনবীর কাপুর ক্যাটরিনা কাইফ। ২০০৮ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনের মধ্যে বিয়ের কথাও এগিয়েছিল। তাই ২০১৬ সালে সম্পর্ক ভাঙার পর জলঘোলা কম হয়নি। তবে সেসব এখন অতীত। দুজনেই তাদের ভালবাসা খুঁজে পেয়ে পেশা জগতের হিরো হিরোইনের সঙ্গে ঘর করছেন। তবে এখন রাজনীতি ২ ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর
এমারজেন্সি ইউনিটে রাখা হয়েছে তাকে
রাহুলের মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে ইন্ডাস্ট্রি
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়