নিজস্ব প্রতিনিধি , দিশপুর - ফের নাকা চেকিংয়ে ধরা পড়ল গাঁজা বোঝাই একটি লরি। অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকারও বেশি। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে লরির চালক রাকেশ চক্রবর্তীকে। তাঁর বাড়ি পশ্চিম ত্রিপুরার জিরানিয়া মহকুমায়। এই ঘটনা ত্রিপুরার নেশাবিরোধী অভিযানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার সকাল দশটা নাগাদ ত্রিপুরার জিরানিয়া থেকে বারো চাকার একটি লরি সীমান্ত অতিক্রম করে অসমে প্রবেশ করে। বাইরে থেকে সম্পূর্ণ খালি মনে হলেও গাড়ির বডির গঠনে কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপরই দু’পাশের ধাতব চেম্বার খুলতেই বেরিয়ে আসে লুকিয়ে রাখা ৬৮টি প্যাকেট, যার মধ্যে ছিল মোট ৩৭০ কেজি শুকনো গাঁজা।

এরপর জেরায় গাড়ির চালক জানায় , মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এই বিপুল পরিমাণ মাদক জিরানিয়া থেকে লুং শিলং পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সে। এমনকি এর আগেও একই পদ্ধতিতে একাধিকবার ত্রিপুরা থেকে গাঁজা বহিঃরাজ্যে পাচার করেছে। সেই স্বীকারোক্তির পর এনডিপিএস আইনের ধারায় কড়া মামলা রুজু করেছে পুলিশ।
চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ভারপ্রাপ্ত অফিসার অনির্বাণ শর্মা জানান,' প্রতিদিন এই এলাকায় চেকিং করি। সিগন্যাল দেওয়ার পরেও ট্রাকটি প্রথমে থামছিল না, পরে জোর করে দাঁড় করাতে হয়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, ড্রাগ নিয়ে কোনও আপোস নয়। আগেও বহু পাচারকারী ধরা পড়েছে। আমাদের কাছে খবর আছে মিজোরাম, মনিপুর, ত্রিপুরা, গুয়াহাটির বেশ কিছু জায়গায় গাঁজা পাচার বেশ সক্রিয়। এই কাজে আমাদের অভিযান অব্যাহত থাকবে'।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের