নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি ও সংস্থার অফিসে ইডি তল্লাশির প্রভাব এবার পৌঁছাল রাজধানীতে। এই অভিযানের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ ঘিরেই তৈরি হয় তীব্র উত্তেজনা, যা শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নাটকীয় মোড় নেয়।
স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের বাইরে ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র-সহ মোট আটজন তৃণমূল সাংসদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় পুলিশের সঙ্গে তাদের তুমুল বচসা শুরু হয়। পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে তৃণমূল সাংসদদের তুলে নিয়ে যাওয়া হয়। পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে থেকে ফেসবুক লাইভে বিজেপিকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ' সাত–আট বছর পুরনো কয়লা কেলেঙ্কারির অজুহাত তুলে ইডিকে পাঠানো হয়েছে আইপ্যাকের অফিসে। যাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও নির্বাচনী তথ্য সার্ভে, প্রার্থী তালিকা ও কৌশল হাতিয়ে নেওয়া যায়।'
মহুয়ার প্রশ্ন, 'যদি সত্যিই কয়লা কেলেঙ্কারির প্রমাণ থাকত, তাহলে সাত বছর ধরে তারা কী করছিল? এখন যেই SIR চলছে তখন এই অভিযান চালানো হয়েছে। সাত বছর আগের মামলা এখন মনে পড়েছে?৭ বছর আগের কোনো তথ্য এখন থাকে কারোর কাছে?' তৃণমূল সাংসদ আরও বলেন, ' মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে তৃণমূল নিজেদের তথ্য চুরির চেষ্টা রুখতে কোনওভাবেই পিছপা হবে না। কারোর বুকে পাটা নেই সবাই ইডি - সিবিআইকে ভয় পায়।'
বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, ' আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু বিজেপি দিল্লি পুলিশকে দিয়ে আমাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। ভয় পেয়ে গেছে বিজেপি এদের বুকে পাটা নেই। বিজেপি হল বেগুনের বাচ্চা আর বাঘের বাচ্চা হচ্ছে তৃণমূল। সত্যিকারের বাঘের বাচ্চা যদি দেখতে হয় তাহলে তৃণমূলকে দেখুক।'
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের