নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামে। স্বামীর অবৈধ সম্পর্কের জেরে মারধরের ঘটনা বলে অভিযোগ পরিবারের। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা মহিলা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বীরপুর রোহন্ডা চন্ডিগড় এলাকায়। আক্রান্ত মহিলার নাম মামুদা বিবি। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি শশুরবাড়িতেই থাকতেন। অভিযোগ, বিয়ের পর থেকেই মামুদার দাম্পত্য জীবনে অশান্তি লেগে ছিল। প্রায়শই স্বামীর সঙ্গে তার অশান্তি লাগতো। স্বামীর কুরুচিকর মন্তব্য ও শারীরিক নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তবে শনিবার বিষয়টি চরম আকার ধারণ করে।
শনিবার দুপুরে বাড়ির টিউবওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় জল আনার জন্য মামুদা স্বামীকে অনুরোধ করেন। সেই অনুরোধ থেকেই শুরু হয় তর্কাতর্কি। সেই সময় প্রতিবেশী এক মহিলা ও তার মা সেখানে এসে মামুদার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, প্রতিবেশী মহিলার সঙ্গে মামুদার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই বারবার মামুদার সঙ্গে ঝামেলায় জড়াত ওই মহিলা।
বচসার মাঝেই আচমকা ওই প্রতিবেশী মহিলা বাঁশ এনে মামুদার পেটে আঘাত করেন বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা অবস্থায় গুরুতর জখম হন মামুদা। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় মামুদাকে বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মামুদা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরও স্থানীয়দের একাংশের হামলার অভিযোগ ওঠে। শনিবার রাতেই মামুদার পরিবারের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রতিবেশী মহিলার বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের