নিজস্ব প্রতিনিধি, মুরাদাবাদ – রবিবার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR-এর কাজের চাপে BLO-র আত্মহত্যার খবর পাওয়া যায় যোগীরাজ্যে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতদেহের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। আত্মহত্যার আগে তাঁর হাউ হাউ করে কান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আত্মহত্যার আগে BLO বলছেন, “মা, আমার মেয়েদের খেয়াল রেখো। আমাকে ক্ষমা করে দিও। আমি কাজ শেষ করতে পারিনি। তাই এই চরম পদক্ষেপ করতে হচ্ছে। আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। গত ২০ দিন ধরে আমি ঘুমোতে পারছি না। আমার ছোট ছোট চার মেয়ে আছে। অন্যরা কাজ সেরে নিতে পারছে, কিন্তু আমি পারছি না। বাঁচতে চেয়েছিলাম আমি।“
সূত্রের খবর, আত্মঘাতীর নাম সর্বেশ সিং। বয়স ৪৫ বছর। উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। গত ৮ বছর ধরে জাহিদপুরে এক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। সংবাদমাধ্যমকে সর্বেশ সিংয়ের ভাই জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে মনমরা ছিলেন দাদা। প্রবল কাজের চাপের কথা বলতেন তিনি। এরই মাঝে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিই।“
পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পকেট থেকে উদ্ধার হয়েছে ৩ পাতার একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে সর্বেশ লিখেছেন, “রাত-দিন কাজ করতে হচ্ছে। তারপরও SIR-এর টার্গেট পূরণ হচ্ছে না। অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে রাত কাটছে। মাত্র ২-৩ ঘণ্টা ঘুমনোর সময় পাচ্ছি। বাড়িতে ৪ মেয়ে। যাদের মধ্যে ২ জন অসুস্থ। আমি বেঁচে থাকতে চাই কিন্তু উপায় নেই। দমবন্ধকর পরিস্থিতি। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। হাতে সময় বেশি থাকলে হয়তো কাজ শেষ করতে পারতাম। কিন্তু যে সময় দেওয়া হয়েছে তা আমার জন্য পর্যাপ্ত নয়।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের