নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারত সফরে এসেছেন তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজি। বাণিজ্যে ভারতীয় সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছে তালিবান সরকার। পাশাপাশি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
ভারতের বিদেশ বিষয়ক যুগ্মসচিব (পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান) আনন্দ প্রকাশ জানিয়েছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুল-দিল্লি সেক্টর এবং কাবুল-অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে। এই সেক্টরগুলিতে কার্গো উড়ান চলাচল শুরু হবে খুব শীঘ্রই।“
তালিবান বাণিজ্যমন্ত্রী জানান, “প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে আফগানিস্তানে। এখানে খুব বেশি প্রতিযোগীও পাবেন না আপনারা। শুল্কে সাহায্য পাবেন। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলিকে ৫ বছরের জন্য কর ছাড় দেওয়া হবে। বিনিয়োগ সংক্রান্ত সরঞ্জাম বা যন্ত্রপাতি আমদানি করলেও মাত্র ১ শতাংশ শুল্ক নেওয়া হবে।“
এর আগে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছিলেন, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের