নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশে ক্রমবর্ধমান অরাজকতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া অবস্থান নিল ভারত। সংখ্যালঘু হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিল ভারতের বিদেশমন্ত্রক। একইসঙ্গে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাস নিয়ে ছড়ানো গুজব খারিজ করেছে ভারত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। তার মধ্যেই সংখ্যালঘু হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের একাংশ সংবাদমাধ্যমে দাবি করা হয়, দিল্লিতে বাংলাদেশের দূতাবাস আক্রান্ত হয়েছে। রবিবার সেই দাবিকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক’ বলে উড়িয়ে দেয় ভারতের বিদেশমন্ত্রক।
রবিবার বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়, ' ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে মাত্র ২০-২৫ জন যুবক দীপু দাসের হত্যার প্রতিবাদ সহ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। কোনও রকম হামলা বা নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন পুলিশ অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।'
ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। একইসঙ্গে বিদেশমন্ত্রক স্পষ্ট করেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং বাংলাদেশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ভারত।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের