নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - জার্সি গুটিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন আট বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলি। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ভারতের বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজে খেলার পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন হিলি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিজের ছাপ ফেলে এবার থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

'উইলোটক ক্রিকেট পডকাস্ট’-এ হিলি বলেন, "আমি এই বিষয়ে জানানোর জন্য পডকাস্টকেই বেছে নিয়েছিলাম। আজ আমি আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি যে, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের শেষেই আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দয়া করে আমাকে কাঁদাবেন না। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু একটা না একটা সময়ে থামতেই হয়।" মজা করে তিনি বলেন , "স্বামীকে(মিচেল স্টার্ক) গলফে হারানোর জন্য এখন ওইদিকেই মন দেব।"

গত কয়েক মাস ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন হিলি। বিষয়টি তাকে মানসিকভাবেও দুর্বল করে দিচ্ছে। এই প্রসঙ্গে হিলি বলেছেন , "এটা অনেক দিন ধরেই আমার মাথায় চলছিল। আমার মনে হয় গত কয়েক বছর আমি মানসিক ভাবে বেশি ক্লান্তি ছিলাম। চোটও লেগেছিল। বারবার নিজের সবটুকু উজাড় করে দিতে হয়। কিন্তু আমার সেই মানসিক শক্তি ধীরে ধীরে কমে আসছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ করার সুযোগ পাওয়াটা দারুণ। কারণ, আমাদের কাছে এটা অন্যতম বড় সিরিজ়। সতীর্থসহ পরিবারের সামনে ক্রিকেটজীবন শেষ করতে পারাটা সত্যিই বিশেষ। ভারতে বিশ্বকাপ জিতে শেষ করতে পারলে ভাল হতো, কিন্তু ঘরের মাঠে শেষ করাটাই এখন আমার জন্য ভাল।"

উল্লেখ্য , অস্ট্রেলিয়ার হয়ে ৮ বার বিশ্বকাপ জিতেছেন অ্যালিসা হিলি। দেশের হয়ে ১২৩টি এক দিনের ম্যাচে ৩.৫৬৩ রান করেছেন হিলি। এক দিনের ম্যাচ খেলেছেন ১৬২টি। রান ৩,০৫৪। দশটি টেস্ট খেলে করেছেন ৪৮৯ রান। মোট ১৭২টি ক্যাচ রয়েছে এই উইকেট রক্ষকের। এছাড়া স্টাম্প করেছেন ১০৩টি। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। যেখানে রয়েছে ৩ টি ওয়ান ডে , ৩ টি টোয়েন্টি ও ১ টি টেস্ট।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের