নিজস্ব প্রতিনিধি, তিরুভান্নামালাই – সঙ্গিনীকে নিয়ে গ্রামের প্রান্তে লিভইনে থাকছিলেন এক ব্যক্তি। শুক্রবার ভোর রাতে তাঁদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপরই লিভইনে থাকা যুগলকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার চেঙ্গামে। মৃত যুগলের নাম পি শক্তিভেল ও এস অমৃতাম। তাঁদের বয়স ৪০ বছর। শক্তিভেল পেশায় একজন কৃষক। ৩ বছর আগে স্ত্রী তামিলারাসির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শক্তিভেলের। তাঁদের ২ ছেলে-মেয়ে রয়েছে। অন্যদিকে এস অমৃতামেরও স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই একে অপরের প্রেমে পড়েন পি শক্তিভেল ও এস অমৃতাম। গ্রামের এক প্রান্তে তিন একর জায়গা লিজে নিয়ে একটি ঘর বানিয়ে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু শুক্রবার ভোরে আচমকা সব শেষ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি।
স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, “দু’জনের অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তাঁরা লিভইন পার্টনার ছিলেন। মৃতদের আগের সম্পর্কের স্ত্রী ও স্বামীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের