নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সঙ্গীতা বিজলানি। গত এক বছর ধরেই সালমান সহ গর ঘনিষ্ঠদের ওপর হামলা চালাচ্ছেন লরেন্স বিষ্ণোই-এর দল। যদিও সালমান এখন বহুদিন নিশানার বাইরে। তবে কয়েক মাসে সঙ্গীতার খামারবাড়িতে বিশাল বড় হামলা করা হয়। তখনই প্রশ্ন ওঠে তবে কি এর নেপথ্যেও লরেন্স বিষ্ণোই? যদিও সেসবের উত্তর পাওয়া যায়নি। তবে বিষ্ণোই সবসময় দায় স্বীকার করেন। কিন্তু এই ঘটনার পর এমন কিছু উঠে আসেনি। এই হামলার কয়েক মাস পর এবার আগ্নেয়াস্ত্র রাখার দাবি তুললেন সঙ্গীতা।
সূত্রের খবর , চলতি বছরের ১৮ ই জুলাই পুনের খামারবাড়িতে যান সঙ্গীতা। সেখানে গিয়ে রিতিমত ভয়ে কেঁপে ওঠেন। তিনি দেখেন , বাড়ির লোহার দরজা ভাঙা , জানালার গ্রিল কাটা। শুধু তাই নয় , সিসিটিভি ক্যামেরা, বিছানা, ফ্রিজ সহ বাড়ির অন্য প্রয়োজনীয় জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছে। চুরি হয়েছে টিভি সেট, ৫০ হাজার টাকা। সঙ্গীতা এও জানিয়েছিলেন, তার বাড়ির দেওয়ালেও নাকি অশালীন ছবি ও লেখালিখি করা হয়েছে। এরপরই নিজের আত্মরক্ষার জেরে আগ্নেয়াস্ত্র রাখতে চাইছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীতা বলেছেন , "আমি গত ২০ বছর এখানে আছি। এটা আমার বাড়ি বলতে পারেন। ভয়ঙ্কর ঘটনার পরে সাড়ে তিন মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। তবে তদন্ত অনেক ধীর গতিতে হচ্ছে।সৌভাগ্যবশত সেই দিন আমি বাড়িতে ছিলাম না। এই প্রথম আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এবার একটা আগ্নেয়াস্ত্র দরকার আমার।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের