নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। এই দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ আগস্ট। এর ১ দিন আগেও আসনরফা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে টালমাটাল। আসনজট কাটাতে এবার ময়দানে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে আবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।
সূত্রের খবর, বুধবার রাত থেকে বিহারের প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। প্রার্থীদের ছবি সহ পোস্টগুলিতে কংগ্রেসের দাবি, ইন্ডিয়া জোটের সমর্থন নিয়েই তাঁদের প্রার্থী করা হয়েছে। সব মিলিয়ে ১৭ টি পৃথক পৃথক পোস্টে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে লালুপুত্র তেজস্বী যাদবের নামেই শিলমোহর দেওয়া হয়েছে। বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ১৩৫ টি আসনে লড়বে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। কংগ্রেস লড়বে ৫৮ টি আসনে। ২৯ থেকে ৩১ টি আসনে বামেরা, ১৫-১৬ টি আসন মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)র জন্য ছাড়া হতে পারে। তবে মুকেশ সাহানি তা মানতে রাজি নয়। তাঁর দাবি, ২৪ টি আসন দিতে হবে ভিআইপিকে।
এই আবহে মুকেশ সাহানিকে স্পষ্টভাবে আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, মুকেশ যদি তাঁর প্রস্তাব মানেন, তাহলে জোটে থাকবেন। নাহলে থাকবেন না। উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের