নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইয়ে আরও এক ধাপ এগোল তৃণমূল কংগ্রেস। ‘রণ সংকল্প যাত্রার' মঞ্চ থেকে দাঁড়িয়ে একদিকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক। একইসঙ্গে, ভোটের মুখে একাধিক বড় জনমুখী ঘোষণা করে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিলেন তিনি।
পুরুলিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ থেকে ১০ দিনের মধ্যে মমতা বন্দোপাধ্যায় সরকার আরও ২০ লক্ষ মানুষকে আবাসের বাড়ি দেবে। এই প্রসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেকের দাবি, 'কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আমাদের সরকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে যাবে।' রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেক স্পষ্ট করেন, গরিব মানুষের অধিকার আদায়ে তৃণমূল কোনও আপস করবে না।
এদিন পুরুলিয়ার সভা থেকে আগামী নির্বাচনের লক্ষ্য বেঁধে দিয়ে অভিষেক বলেন, 'এখানে অনেক ব্লকে আপনাদের নানা দাবি আছে৷ আমি সব তথ্য সংগ্রহ করে রেখেছি৷ পুরুলিয়া ৯-০ হবে আর সেই দাবি ৬ মাসের মধ্যে হয়ে যাবে আমি কথা দিয়ে যাচ্ছি৷ আপনারা ভালোবাসার ঋণে আমাকে জড়িয়েছেন তার জন্য কাজ করব।'
বিরোধী বিজেপি শিবিরকে আক্রমণ করতে ছাড়েননি অভিষেক। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নাম করে কটাক্ষ করে বলেন, ' আজ এখানে এসে সুকান্ত-শুভেন্দু বাবুরা জ্ঞান দিচ্ছেন। তারা জেনে রাখুন, মমতা বন্দোপাধ্যায় না থাকলে মাওবাদী আর বামেদের অত্যাচারে মানুষ এখানে শান্তিতে থাকতো না৷ শান্তি শৃঙ্খলা আছে বলেই রাজ্যে এসে মোদিবাবু আজ বড় বড় কথা বলছেন।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের