নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতে মুক্তি পাওয়ার আগেই চর্চায় ছিল হোমবাউন্ড। ছবির পরিচালনায় ছিলেন নীরজ ধাওয়ান। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। অনেকদিন ধরেই জল্পনা ছিল অস্কারে মনোনীত হতে চলেছে এই ছবি। তবে শেষ মুহূর্তে আশা জাগিয়েও বঞ্চিত ভারত।
'হোমবাউন্ড’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল ২৬ শে সেপ্টেম্বর ২০২৫। বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নীরজ ঘাওয়ানের ছবি। অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে সেই আশা আর নেই।
দেশবাসীরা ভেবেছিলেন ৯৮ তম পুরস্কারের তালিকায় হয়তো থাকছে এই ছবি।, তবে নতুন তালিকা অনুযায়ী ব্রাজিল , ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো বঞ্চিত হল ভারত। গত ৬ই জানুয়ারি, অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশ্যে আনা হয় শর্টলিস্টেড পনেরোটি ছবি। ভারতের ছবি ছাড়াও সেই তালিকায় ছিল জাপান, সুইজারল্যান্ড, স্পেন, তাইওয়ান, তিউনিশিয়া, ইরাক, স্পেন, জর্ডান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, প্যালেস্টাইন, নরওয়ে, আর্জেন্টিনা ও ফ্রান্সের বিভিন্ন ছবি। যদিও শেষমেশ ভাগ্যের চাকা ঘুরল না ভারতের। নিখুঁত বন্ধুত্বের ছবিটি দেখে চোখে জল এলেও মেগামঞ্চে জায়গা হল না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের