নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সাধারণ ভাবে ডিভোর্স মামলায় স্বামী - স্ত্রীর বিচ্ছেদের পর স্বামীকে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। কিন্তু এই মামলায় এবার ব্যতিক্রমী রায় প্রদান করল দিল্লি হাইকোর্ট। আর্থিকভাবে স্বনির্ভর স্ত্রী ডিভোর্সের সময় খোরপোশ দাবি করতে পারবে না এমনটাই দাবি দিল্লি হাইকোর্টের। স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে ডিভোর্সের মামলা চলাকালীন এই সিদ্ধান্ত জানিয়েছে আদালত।
সূত্রের খবর, স্বামী তার স্ত্রীকে নিষ্ঠুর আচরণের অভিযোগে ডিভোর্সের জন্য আদালতে মামলা করেন। ডিভোর্স প্রক্রিয়ার সময় স্ত্রীও খোরপোশের দাবি জানান। তবে দিল্লি হাইকোর্ট এই দাবিটি খারিজ করে দেন এবং ডিভোর্স মঞ্জুর করে দেন। আদালতের রায় স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যদি স্ত্রী আর্থিকভাবে স্বনির্ভর হন, নিজের রোজগারের মাধ্যমে নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হন, তাহলে খোরপোশের দাবি আইনত প্রযোজ্য নয়।
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, দুজন সক্ষম ব্যক্তির মধ্যে আর্থিক সমতার কারণে এককালীন খোরপোশ কোনও হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না। এই রায় সামাজিকভাবে স্বনির্ভর নারীদের অবস্থানকে আরও শক্তিশালী করে। আদালতের দিকনির্দেশনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, আর্থিকভাবে স্বাধীন নারীদের জন্য খোরপোশের দাবি বাধ্যতামূলক নয়।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের