নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে যোগ দেন। পার্টি শেষে বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরেন পাপারাজ্জি ও অসংখ্য ভক্ত। একঝলক দেখার জন্য হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন আরিয়ান। চারপাশে ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তারক্ষীদেরও বেশ বেগ পেতে হয়। সেই সময়ই ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা।

ভিডিওতে দেখা যায়, এক ভক্ত আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যান। মুহূর্তের জন্য আরিয়ানও কিছুটা স্তম্ভিত হয়ে পড়েন। তবে দ্রুত পরিস্থিতি সামলে ওই ভক্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই আরিয়ানের শান্ত স্বভাব ও মানবিক আচরণের প্রশংসা করেছেন। ভক্তকে সাহায্য করার জন্য তার এই উদ্যোগ নেটিজেনদের মন জয় করেছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের