69b4f647dca2d_Gallery_1773467126019
মার্চ ১৪, ২০২৬ বিকাল ০৫:৩৫ IST

আরবসাগরে ভয়াবহ ট্রলার ডুবি: নিখোঁজ কুলতলির পিতা-পুত্র, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৯ মৎস্যজীবী

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভিনরাজ্যে মৎস্যজীবীর কাজে গিয়ে মালবাহী জাহাজের ধাক্কায় আহত ৯ জন, নিখোঁজ ২। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে কাকদ্বীপ ও কুলতলি এলাকায়। পরিবারের সদস্যরা এখনও আশায় রয়েছেন, দ্রুত তাঁদের খোঁজ মিলবে এবং নিরাপদে বাড়ি ফিরবেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে , সংশ্লিষ্ট এলাকা থেকে ১১ জন কয়েক মাস আগে কেরলে মৎস্যজীবীর কাজে যান। কর্মসূত্রে ‘কাটালি টু’ ট্রলার নিয়ে গত ৫ ফেব্রুয়ারি গভীর সমুদ্রে মাছ ধরতে নামেন তাঁরা। আরব সাগরের কন্যাকুমারী উপকূলের কাছে মাছ ধরার সময় আচমকাই একটি মালবাহী জাহাজ সজোরে ধাক্কা মারে ট্রলারটিতে। প্রাণ বাঁচাতে অনেকেই জলে ঝাঁপ দেন। প্রবল সংঘর্ষের জেরে কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় নৌকাটি।

তবে ধাক্কা দেওয়া জাহাজের কর্মীরাই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। তল্লাশি চালিয়ে ৯ জন মৎস্যজীবীকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরেও এখনও পর্যন্ত ২ জনের সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন কুলতলির শানকিজাহান গ্রামের একই পরিবারের পিতা-পুত্র লক্ষণ দাস, বাদল দাস।

উদ্ধার হওয়া ৯ জনকে কেরলের তিরুবনন্তপুরম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। নিখোঁজদের খুঁজে পেতে এখনও তল্লাশি চালু রয়েছে। এদিকে ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ ও শোকের আবহ নেমে এসেছে এলাকায়। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছেন আত্মীয়রা।

নিখোঁজ জেলের বাড়ির এক সদস্য জানান, 'আমরা জানতে পেরেছি ছেলে চাইলে হয়তো নিজেকে বাঁচাতে পারত। কিন্তু বাবাকে বাঁচানোর জন্য ভেতরে যায়, সম্ভবত সেখানেই আটকে পড়ে। আমাদের এলাকার মানুষজন কেরালার থানায় বিষয়টি জানিয়েছে। বেঁচে আছে কি না, সেই খবরই এখনও স্পষ্ট নয়। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিক। তাঁদের ফিরে পেতে চাই'।

এলাকার তৃণমূলের এক প্রতিনিধি জানান, 'এই অঞ্চলের বহু জেলে কেরল, তামিলনাড়ুর মতো বিভিন্ন রাজ্যে মৎস্যজীবীর কাজ করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিবারের পাশে আছি। রাজ্য সরকার ইতিমধ্যেই কেরালা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে'।

আরও পড়ুন

নিউটাউনের পর এবার মধ্যমগ্রাম! লিভ-ইন সম্পর্কের পরিণতি রহস্যময় মৃত্যু
জুলাই ২১, ২০২৬

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে

জমি নিয়ে বিবাদ! নিউটাউনে কুপিয়ে খুন বাবা-ছেলেকে
জুলাই ২১, ২০২৬

নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য

শুধরে যা নাহলে দুনিয়া ছাড়া করব, ISF কর্মীকে হুমকি তৃণমূলের
জুলাই ২১, ২০২৬

হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর

মাতৃভাষায় কামতাপুরী লেখার আহ্বান , জনগণনা ঘিরে নস্যশেখ উন্নয়ন পরিষদের বার্তা
জুলাই ২১, ২০২৬

নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও

মমতার কর্মসূচিতে যাওয়ার আগেই পুলিশের অ্যাকশন, গ্রেফতার অসিত মজুমদার
জুলাই ২১, ২০২৬

মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে

ঢোল পিটিয়ে চাষ বন্ধের ঘোষণা, তোলাবাজির অভিযোগে উত্তপ্ত জামালপুর
জুলাই ২১, ২০২৬

প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, উলুবেড়িয়ায় গ্রেফতার শ্যামপুরের যুবক
জুলাই ২১, ২০২৬

বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি

একুশে জুলাইয়ে বিরল নজির , তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি
জুলাই ২১, ২০২৬

যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির

মুড়ি খেয়ে আসতেন কর্মীরা, সামনে বসতেন তারকারা , শহীদ দিবস নিয়ে মমতার সভাকে কটাক্ষ অনুব্রতের
জুলাই ২০, ২০২৬

ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল

নিউটাউনের ফ্ল্যাটে লিভ ইন করতে এসে ব্যারাকপুরের তরুণীর রহস্য মৃত্যু , রক্তাক্ত অবস্থায় উদ্ধার সঙ্গী
জুলাই ২১, ২০২৬

তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ 

টিনের ছাউনি, নেই পানীয় জল-বিদ্যুৎ; বেহাল দশায় সরকারি মাদ্রাসা
জুলাই ২০, ২০২৬

ক্ষোভ বাড়ছে অভিভাকদের

নৈহাটিতে আর ট্রেনের দীর্ঘ অপেক্ষা নয়! বড় বদল আনল পূর্ব রেল
জুলাই ২০, ২০২৬

রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ , আদালতের নির্দেশে তদন্ত শুরু
জুলাই ২০, ২০২৬

টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ

কল্যাণী জিএনএম হাসপাতালে মদ্যপ নিরাপত্তারক্ষীর দাদাগিরি , খোদ চিকিৎসককেই ঢুকতে বাধা
জুলাই ২০, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

শ্রাবনের সোমবারে বদল বক্রেশ্বরের পুজোর নিয়ম , গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা
জুলাই ২০, ২০২৬

চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের