নিজস্ব প্রতিনিধি , আগরতলা - প্রায় ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ সহ বিওপি যৌথ বাহিনী। ৪৮ জনের একটি বিশেষ দল মনুয়া টিলার জঙ্গলে নেশা বিরোধী অভিযান চালায়। জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাঁজার ক্ষেত। মাত্র কয়েক ঘন্টায় নষ্ট হয়ে যায় সমস্ত ক্ষেত। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নেশা মুক্তি সমাজ গঠন।
পুলিশ সূত্রের খবর, আগে থেকেই যাত্রাপুর থানার পুলিশ অনুমান করেছিল মনুয়া টিলার জঙ্গলে নেশা বিরোধী গাঁজা চাষ হচ্ছে। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই ৪৮ জনের একটি বিশেষ দল সহ ওসি সিতি কন্ট বর্ধন, কৈয়া টিলা বিওপির কমান্ড্যান্ট সঞ্জয় হালদার আর নিউ নিদয়ার কমানি কমান্ড্যান্ট দীপঙ্কর সাহা অভিযান শুরু করেন। জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাঁজার ক্ষেত। সেই সব ক্ষেতে আগুন লাগিয়ে দেয় পুলিশবাহিনী। টানা আড়াই ঘণ্টার অভিযান শেষে মোট ১৫ হাজার গাঁজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এরপর সকাল ৯টার দিকে পুরো দল থানায় ফিরে আসে।
ওসি সিতি কন্ট বর্ধন জানিয়েছেন, "বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই অভিযান চালাই। এই অভিযানে এসআই প্রীতম দত্ত, এসআই কাফু রায় দেববর্মা, অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ আর টি.এস.আর জওয়ানরা আমাদের সাহায্য করেন। আমরা প্রায় ১৫ হাজার গাঁজার চারা নষ্ট করি। এই ধরণের কাজ সমাজের জন্য খুবই নিন্দনীয়। যারা এর সঙ্গে যুক্ত আছে তারা যথাযথ শাস্তি পাবে।"
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের