নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসি দুরন্ত হ্যাটট্রিক করেছেন। তাঁর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। তবে সেই আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অন্য এক আলোচনা। আর্জেন্টাইন মহাতারকার সাফল্যকে কেন্দ্র করে ফের চর্চায় উঠে এসেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসির নামের সঙ্গে তাঁকে জুড়ে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য ব্যঙ্গ, মিম ও রসিকতাপূর্ণ পোস্ট।
বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই ৩ গোল করেন মেসি। তাঁর দাপুটে পারফরম্যান্সে বড় জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হতেই সামাজিক মাধ্যমে ঘুরতে শুরু করে গত ডিসেম্বরের কলকাতা সফরের নানা স্মৃতি। বিশেষ করে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের একটি বহুল আলোচিত ছবি নতুন করে ভাইরাল হয়। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয় কটাক্ষের বন্যা। কেউ দাবি করেন, মেসির এই দুর্দান্ত ফর্মের পিছনে নাকি রয়েছে অরূপের 'আশীর্বাদ'। আবার কেউ মজা করে লেখেন, এতদিন সবাই ভুল বুঝেছিলেন। আসলে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি তখন থেকেই শুরু হয়েছিল। একাধিক পোস্টে ব্যঙ্গ করে বলা হয়, মেসির ৩টি গোলই নাকি উৎসর্গ করা হয়েছে অরূপ বিশ্বাসকে।
প্রসঙ্গত, কলকাতায় মেসির 'গোট ট্যুর' অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন অরূপ বিশ্বাস। সেই ঘটনার জেরে তাঁকে ক্রীড়ামন্ত্রীর পদও ছাড়তে হয়েছিল। পরে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, অনুষ্ঠানের আগে বিপুল সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। শুধু তাই নয়, সেই টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগও তোলেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হওয়ার পর পুলিশ একাধিকবার সমন পাঠায়। তবে অরূপ বিশ্বাস হাজিরা দেননি বলে দাবি করা হয়েছে। বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন।
মেসির হ্যাটট্রিকের আবহেই ফের সরব হয়েছেন শতদ্রু দত্ত। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে তিনি বলেন, 'অরূপদা, আপনার সেই পাড়ার পল্টু আজ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছে। এবার তো সামনে আসতেই পারেন'। তাঁর এই মন্তব্য সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে ক্রীড়া ও রাজনৈতিক মহলে। বিশ্বকাপে মেসির সাফল্যের আনন্দের মাঝেই বাংলার ফুটবলমহলে ফের ফিরে এসেছে সেই পুরনো বিতর্কের স্মৃতি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের