নিজস্ব প্রতিনিধি , লাহোর - মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ক্রমশ বাড়ছে। গোটা বিশ্বে এর প্রভাব পড়েছে। আমেরিকা যখন ইরানে গোপন অপারেশনের পরিকল্পনা করছে ঠিক তখনই ভারতকে হুমকি দিল পাকিস্তান। পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত জানিয়েছেন, আমেরিকা কখনও পাকিস্তান আক্রমণ করলে তারা পাল্টা ভারতে হামলা চালাবে। পাক রাষ্ট্রদূতের এহেন মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া।
সূত্রের খবর , পরমাণু তৈরির জন্য ইরানে গোপন হামলার পরিকল্পনা চালাচ্ছে আমেরিকা। ইউরেনিয়াম ভান্ডারে আক্রমণ করতে স্পেশাল ইউনিট নামাতে পারেন ট্রাম্প। এমন আবহে পাকিস্তানের রাষ্ট্রদূত ভাবছেন , যেকোনো সময় পাকিস্তানের পরমাণু কেন্দ্রের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। এরপরই ভারতে হামলার পরিকল্পনার কথা জানিয়ে হুমকি দিলেন আব্দুল বাসিত।
আব্দুল বাসিত বলেছেন, "আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ততদূর না পৌঁছলেও, কেউ যদি আমাদের দিকে কুনজর দেয়, তবে কোনও দ্বিধা ছাড়াই আমরা ভারতের মুম্বই, নয়াদিল্লিতে আক্রমণ করব। বোমাবর্ষণ হবে সেখানে। পরিণতি কী হবে, তা পরে দেখা যাবে।"
তিনি আরও বলেন , "যদি কেউ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, তাহলে ভারত যেখানে খুশি সেখানে আক্রমণ করা ছাড়া পাকিস্তানের আর কোনও উপায় থাকবে না। তবে আমরা চাই না এমনটা হোক, ভারতও চায় না।"
উল্লেখ্য , ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তবে এখন ইরানে ইউরেনিয়াম না পেলে পাকিস্তানে হামলা চালাতে পারেন বলে দাবি বাসিতের। পাকিস্তানের হাতে ইতিমধ্যেই পরমাণু ক্ষমতা রয়েছে। তাই এই আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ তিনি। তাই ভারতের ওপর এই হামলার বিষয়টা হালকাভাবে নিতে নারাজ ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের