নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সিনে জগতে তিন দশক পূরণ করেছেন রানি মুখার্জি। মার্দানি ১ ও মার্দানি ২ ভীষণই জনপ্রিয়তা পেয়েছিল। এবার ‘মার্দানি ৩’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মার্দানি ৩’। এই আবহে বন্ধু রানি মুখার্জিকে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। রানিকে ‘মর্দানি’ বলে সম্বোধন করেছেন তিনি।
এক সময় শাহরুখ খানের অন্যতম ‘হিট নায়িকা’ ছিলেন রানি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘কভি আলবিদা না কহেনা’ – সব সিনেমাতেই নজর কেড়ে ছিল রানি ও শাহরুখ জুটি। নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, “আমার রানি ‘মর্দানি’কে একেবারে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে, বাস্তবের মতোই ছবিতে তুমি তেজস্বী, শক্তিশালী ও সহানুভূতিশীলতার প্রতিমূর্তি হিসেবে ধরা দেবে।“
‘মার্দানি ৩’-এ নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে রানি মুখার্জিকে। পুরুষতান্ত্রিক পুলিশি ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। যদিও দিন কয়েক আগে সিনেমার প্রচারে এসেই লিঙ্গসমতা নিয়ে কথা বলেন রানি মুখার্জি। কেরিয়ারে এখনও অবধি বিতর্কে জড়াতে হয়নি তাকে। তবে এবার রানির বক্তব্য, সংসারে স্বামীর ওপর গলা উঁচিয়ে কথা বলা উচিত। এমনকি গলার জোর স্বামীর থেকেও বেশি হওয়া উচিত। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের