697da4744e0d5_WhatsApp Image 2026-01-31 at 12.12.26 PM
জানুয়ারী ৩১, ২০২৬ দুপুর ১২:১৩ IST

“আমার কাছে হিন্দু-মুসলিম এক, দাঙ্গা লাগাতে চাই না”, গোমাংসকাণ্ডে স্পষ্ট বার্তা সায়কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়ে অনভিপ্রেত ঘটনার স্বীকার হন সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিট্রের পাবের বিরুদ্ধে মাটন বলে গোমাংস খাওয়ানোর অভিযোগ তুলেছেন সায়ক। ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এরপর সায়কের বিরুদ্ধে ধর্ম-পরিচয় নিয়ে কাটাছেঁড়া করার অভিযোগ তুলেছে নেটিজেনরা।

শনিবার সকালে ফেসবুক লাইভে এসে সায়ক বলেন, “দাঙ্গা লাগানোর কোনও অভিপ্রায় আমার নেই। আমার মুসলিম বন্ধুও রয়েছে। রিয়াজের বাড়িতে আমি ইদে খেতেও গিয়েছি। আমার কন্টেন্টে সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়। আমি বরাবর বিশ্বাস করি, বন্ধুত্বের পথে ধর্ম অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। আপনারা যাঁরা আমাকে কটাক্ষ করছেন, তাঁরা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে পারেন। সেখানে হঠাৎ করে আমাকে ‘বিজেপির দালাল’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে!”

তিনি আরও বলেন, “এর আগে আমি মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছি বলে আমাকে ‘চটিচাটা’ বলা হয়েছে। কিন্তু আমি কখনও প্রতিবাদ করিনি। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। কিন্তু যেটা আমি খাই না, সেটা যখন আমার অজান্তে আমাকে পরিবেশন করা হল, তার প্রতিবাদ যদি আজ না করি, তাহলে আরও অনেক মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটবে।“ পাবের ওয়েটারের বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন সায়ক। ওই ওয়েটারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের অলি পাবে গিয়েছিলেন সায়ক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই যত গণ্ডগোল শুরু। ফেসবুক লাইভে এসে সায়ক চক্রবর্তী জানান, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমে খেয়েছিলেন। এরপর বুঝতে পেরে আঁতকে ওঠেন তিনি। তাঁর অভিযোগ, মাটন অর্ডার করা সত্ত্বেও তাঁদের গোমাংস পরিবেশন করা হয়েছে।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েটারের উদ্দেশ্যে সায়ক বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গোমাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি বলেন, তিনি মুসলিম। এরপরই তাঁকে সায়ক প্রশ্ন করেন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” অবশেষে নিজের ভুল স্বীকার করে নেন ওয়েটার।

আরও পড়ুন

দেবের ছবিতে প্রত্যাবর্তন , ব্যান কালচার প্রসঙ্গে মুখ খুললেন অনির্বাণ
এপ্রিল ১৭, ২০২৬

ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ

মনমরা ভিকি - রণবীরের অনুরাগীরা , লাভ অ্যান্ড ওয়ার নিয়ে নয়া ঘোষণা বনশালির
এপ্রিল ১৭, ২০২৬

ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ

ক্যানসার যন্ত্রণা নিয়েই স্ত্রীর পায়ে হাত দিয়ে সেবা , প্রকাশ্যে এভারগ্রিন ইরফানের মিষ্টি মুহূর্ত
এপ্রিল ১৭, ২০২৬

সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান

২০২৭ সালে মুক্তি পাবে ‘নাগজিলা’, পিছিয়ে গেল কার্তিক আরিয়ানের চলচিত্রের মুক্তির তারিখ
এপ্রিল ১৬, ২০২৬

নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা

ডিভোর্স হতে চলেছে রণবীর - দীপিকার , নেটপাড়ায় জল্পনা তুঙ্গে
এপ্রিল ১৪, ২০২৬

বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
 

সুরসম্রাজ্ঞী দুই বোনকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি , আশা - লতার নামে হাসপাতাল উদ্বোধন ভাই হৃদয়নাথের
এপ্রিল ১৪, ২০২৬

প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল

ভূত বাংলার ওপর চলল সেন্সর বোর্ডের কাঁচি , কমে গেল অক্ষয়ের ছবির দৈর্ঘ্য
এপ্রিল ১৪, ২০২৬

ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ক্লিপিং , বিজয়ের ছবিকে ৫০০ কোটির ডাকাতি বলে ক্ষোভ প্রকাশ ফেডারেশন সভাপতির
এপ্রিল ১৩, ২০২৬

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং

চিরকাল আমাদের মাঝেই থাকবেন , আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ অমিতাভ
এপ্রিল ১৩, ২০২৬

সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা

আশাকে শ্রদ্ধা জানাতে গিয়ে লতার ছবি পোস্ট , নেটিজেনদের রোষের মুখে আথিয়া
এপ্রিল ১৩, ২০২৬

আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি

মনে হচ্ছে শৈশবের একটা বিরাট অংশ হারিয়ে গেল , আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ প্রিয়াঙ্কা
এপ্রিল ১৩, ২০২৬

কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ

সৃষ্টির মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন , আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্ণা
এপ্রিল ১২, ২০২৬

আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ

৭২ ঘণ্টা চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার নেই , দেবের হুঁশিয়ারি নিয়ে পাল্টা মন্তব্য প্রসেনজিতের
এপ্রিল ১২, ২০২৬

রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা

প্রয়াত আশা ভোঁসলে , শোকস্তব্ধ কিংবদন্তির সহকর্মীরা
এপ্রিল ১২, ২০২৬

৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা

না ফেরার দেশে কিংবদন্তি আশা ভোঁসলে , শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬

৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে

TV 19 Network NEWS FEED

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরবিংশ , শুভেচ্ছাবার্তা মোদির

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার ডেপুটি চেয়া...

 এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...

৩ বছরে আমেরিকায় নিখোঁজ ১০ জন বিজ্ঞানী , কপালে ভাঁজ হোয়াইট হাউসের

৩ বছরে আমেরিকায় নিখোঁজ ১০ জন বিজ্ঞানী , কপালে ভাঁ...

গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে

বন্ধু বন্ধু বলে পিছন থেকে ছুরি , রুশ তেল কেনার ছাড়পত্র ভারতের থেকে কেড়ে নিল আমেরিকা

বন্ধু বন্ধু বলে পিছন থেকে ছুরি , রুশ তেল কেনার ছাড...

রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের

খাওয়ার জন্য সময়টুকু দেয় না , সাপ্তাহিক ছুটি তো দূর, ১৭ লক্ষ টাকার চাকরি মালিকদের মুখে ছুঁড়ে মারলেন যুবক

খাওয়ার জন্য সময়টুকু দেয় না , সাপ্তাহিক ছুটি তো...

সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক

যুদ্ধবিরতির পথে ইজরায়েল - লেবানন , নিজেকে মহান প্রমাণ করে কৃতিত্ব পাওয়ার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট

যুদ্ধবিরতির পথে ইজরায়েল - লেবানন , নিজেকে মহান প্...

প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন