নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ - ভারতকে আত্মনির্ভর করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম এক স্বপ্ন। মেড ইন ইন্ডিয়ায় জোর দিয়েছেন তিনি। ভার্চুয়ালি মেড ইন ইন্ডিয়া-র জয়গান শোনা গেল ফরাসি বহুজাতিক সংস্থা সাফরনের চেয়ারম্যান রস ম্যাকইনেসের মুখে। তাঁর কথা শুনে হেসে লুটোপুটি খেলেন মোদি।
হায়দরাবাদে নতুন কারখানা চালু করেছে সাফরন। সেখানে বাণিজ্যিক বিমানের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হবে। ভার্চুয়ালি কারখানার উদ্বোধন করেন মোদি। সাফরনের চেয়ারম্যান রস ম্যাকইনেসের জন্ম ভারতে। পরিবর্তীতে ফ্রান্সে যান তিনি। এই নিয়ে ম্যাকইনেস বলেন, “আমার জন্ম ভারতে, আমিও মেড ইন ইন্ডিয়া।“ যা শুনে হাসেন মোদি।
হায়দরাবাদে সাফরনের কারখানার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বছরে ৩০০ টি ইঞ্জিন মেরামতির ক্ষমতা রয়েছে কারখানার। প্রচুর কর্মসংস্থান হবে। এটাকে দক্ষ টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ।“ প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতে যাঁরা বিনিয়োগ করেন, আমরা তাঁদের নিছক বিনিয়োগকারী হিসাবে দেখি না। তাঁরা উন্নত ভারতের এই যাত্রার অংশীদার।“
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের