নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - প্রায় দুই দশক অপেক্ষার পর আইপিএলের ট্রফি জিতেছিল আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আইপিএলে নামতে চলেছেন বিরাট কোহলিরা। দোরগোড়ায় কড়া নাড়ছে আইপিএল। এই মুহূর্তে দলগুলির প্রস্তুতি প্রায় তুঙ্গে। এই সময় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে দলগুলি। বেঙ্গালুরু শিবিরেও আয়োজিত হয় একটি প্রীতি ম্যাচ। যেখানে শুরুতেই হার স্বীকার করল বেঙ্গালুরু। ছন্দে রয়েছেন বিরাট। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে বিরাটদের বোলিং বিভাগ।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু। তার প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলল বিরাট কোহলি, ক্রুনাল পাণ্ডিয়া। যেখানে বিপরীত দলে ছিলেন দুই তারকা। সদ্য দলে ঢোকা ভেঙ্কটেশ আইয়ার ছিলেন বিরাটের দলে। কোহলি, জিতেশ শর্মা, টিম ডেভিডরা ছিলেন বেঙ্কটেশের দলে। ক্রুণালের দলে ছিলেন রজত পাতিদার, দেবদত্ত পাডিকাল , ভুবনেশ্বর কুমারেরা।
বিরাট ঝোড়ো ইনিংস খেলেও হার স্বীকার করেন। ১২ বলে ২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন চিকু। ছোট্ট ইনিংস খেললেও বুঝিয়ে দিয়েছেন কিছুই ফুরিয়ে যায়নি। তবে ২৩৪ রান করেও জয় হাসিল করতে পারলেন না বিরাটরা। জবাবে রান তুলে দিলেন ক্রুনালরা। তবে সবচেয়ে বড় বিষয় কোনো ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ভীষণই প্রয়োজনীয়। সেই বোলিংয়েই মুখ থুবড়ে পড়েছে বেঙ্গালুরু। অনায়াসে রান তুলে দিচ্ছেন। আবার যশ হ্যাজলউডও চোটের জেরে বাইরে রয়েছেন। তাই ব্যাটিং নিয়ে নিশ্চিন্ত থাকলেও বোলিং বিভাগ নিয়ে কপালে ভাঁজ পড়েছে বেঙ্গালুরু ম্যানেজমেন্টের।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের