নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মিনি নিলামের আগে রাসেলকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। বয়সের কথা ভেবেই হয়তো তাকে দলে রাখা হয়নি। দীর্ঘ কয়েকবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় কলকাতা ছিল তার ঘর সমতুল্য। অনেকেই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ঠিকই। তবে রবিদুপুরে তাদের আরও চমকে দিলেন ক্যারিবিয়ান তারকা। আইপিএল থেকে আচমকা অবসর ঘোষণা করলেন আন্দ্রে রাসেল। আগামী মরশুমে সেই নাইট শিবিরেই ফিরছেন রাসেল। সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে চলেছেন মারকুটে তারকা।
রবিবার সোশাল মিডিয়ায় রাসেল লেখেন, "আইপিএলে আর খেলব না। অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলি হয়ে খেলা চালিয়ে যাব। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।" নাইট পরিবার ছাড়ছেন না রাসেল। এই নিয়ে তিনি জানিয়েছেন , "সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় আমাকে দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।"
চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আন্দ্রে রাসেল। সকলেই মুখিয়ে ছিলেন আইপিএলে তার বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য। নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলেও অন্য দল হয়তো তাকে লুপে নিত ঠিকই। তবে সেই সুযোগ দিলেন না। অবসর ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্সের ঘরেই ফিরছেন তিনি। গত মরশুমে একেবারেই ভাল ফলাফল করতে পারেননি। অলরাউন্ডার হিসেবে বলেই জাদু দেখিয়েছেন। ব্যাটে ১৩ ম্যাচে পেয়েছেন মাত্র ১৬৭ রান। সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন তিনি।
দীর্ঘ ১১ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। ২০১২ সালে প্রথম আইপিএলে অভিষেক হয়। প্রথম দুই বছর দিল্লিতে খেলার পর কলকাতায় যোগ দেন। তারপর এমন তাণ্ডব শুরু করলেন যে কেকেআরপ্রেমীদের প্রাণভোমরা হয়ে উঠলেন। তাই রাসেলকে ছেড়ে দেওয়ার দুঃখ সহজে ভুলতে পারছেন না কলকাতার সমর্থকরা।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের