নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এতদিন সকলের মুখে মুখে ছিল ১৪ বছর বয়সী ব্যাটার। তবে একটা সময় ১৪ থেকে ১৫ হতেই হত। এবার তরুণ বৈভব ১৫ বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে ভারতীয় সিনিয়র দলে ঢোকার ছাড়পত্র পেয়ে গেলেন। আইপিএল শুরুর একদিন আগেই বিরাট স্বস্তি পেলেন তিনি। ফলে এই আইপিএল তার কাছে প্রমাণ করার আরও বিরাট একটা মঞ্চ।
সূত্রের খবর , শনিবার ১৫ বছর পূর্ণ করলেন বৈভব। ভারতের সিনিয়র দলের হয়ে খেলতে আর কোনও বাধা থাকল না তার। এবার গৌতম গম্ভীর , অজিত আগরকররা মনে করলেই সিনিয়র দলে যেকোনো সময় ডাকতে পারেন তাকে। এত দিন অনূর্ধ্ব-১৯ বা ভারত ‘এ’ দলের হয়ে খেললেও অল্প বয়স থেকেই সিনিয়র দলে খেলার স্বপ্ন দেখতেন। অবশেষে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। যেকোনো মুহূর্তে ডাক আসতে পারে। আইপিএলের পর ভারতের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। তাই এখানে ধারাবাহিকতা দেখালে সুযোগ পেতেই পারেন বৈভব।
আইসিসির ২০২০ সালের নিয়ম অনুযায়ী, ১৫ বছর বয়স না হলে সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা যায় না। সেই কারণেই এতদিন পর্যন্ত বৈভবকে ডাকার সুযোগ পাননি আগরকররা। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয় সচিনের। এবার সচিনের রেকর্ড ভাঙার সুযোগ পেতে পারেন বৈভব।
উল্লেখ্য , সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির রয়েছে পাকিস্তানের হাসান রাজ়ার। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তবে রাজার এই বিশ্বরেকর্ড ভাঙতে পারবেন না বৈভব।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের