নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - আইপিএল শুরুর আগে এবার ঝামেলা বাঁধল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। ঝামেলা এতটাই গুরুতর যে তার জল গড়াল মাদ্রাজ হাইকোর্ট অবধি। এই সবকিছুর নেপথ্যে তামিল সুপারস্টার রজনীকান্ত। ঘটনায় শোরগোল শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
সূত্রের খবর , কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ধোনিদের বিরুদ্ধে। সানরাইজার্সের মালিক সংস্থা সান টিভি নেটওয়ার্ক সিএসকের বিরুদ্ধে মামলা ঠুকেছে। চেন্নাই সুপার কিংস থেকে সোশাল ভিডিও একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে রজনীকান্তের সিনেমা জেলর, জেলর ২ ও কুলির সংলাপ, গান ছিল। এই সিনেমাগুলোর প্রযোজক সান পিকচার্স। তাদের অনুমতি ছাড়াই। এই গানগুলি কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করায় আইনি জটে চেন্নাই সুপার কিংস।
ধোনির অনুশীলন ও সিএসকের জার্সি উন্মোচনের ভিডিওতে গানগুলো ব্যবহার করা হয়েছে। চেন্নাইয়ের একটা জার্সির দাম ২৪০০ টাকা। সান পিকচার্সের মতে তারা ওই গানগুলি ব্যবহার করে বাণিজ্যিক দিক থেকে লাভবান হচ্ছে। রজনীকান্তের গানগুলো চেন্নাইয়ে অনেক জনপ্রিয় হওয়ায় মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় , সান টিভি এক কোটি টাকাও দাবি করেছে চেন্নাইয়ের কাছে। ইমেল যাওয়ার পর এখন ভিডিওগুলি সরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়া থেকে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের