নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - বিজয়রথ অব্যাহত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৪৩ রানে উড়িয়ে দিল আরসিবি। তিনটি ম্যাচের একটিতেও জয় পেল না চেন্নাই। খেই হারিয়ে ফেলেছেন সঞ্জু স্যামসন। কিছুতেই ব্যাটে বলে হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের নায়কের। ঝোড়ো ইনিংস খেললেন টিম ডেভিড , রজত পাতিদার।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২৫০ রান তোলে বেঙ্গালুরু। ব্যাটে নেমে বিরাট কোহলি ঝড়ের গতিতে শুরু করলেও ২৮ রানেই থেমে যায়। মারেন ২ টি চার ১ টি ছয়। ৩ টি চারসহ ২ টি ছয়ের সঙ্গে ফিল সল্ট করেন ৪৬ রান। এরপর দেবদূত পাডিকাল ফের বুঝিয়ে দিলেন বেঙ্গালুরুর জার্সিতে কেন তিনি সেরা। ৫ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে করেন ২৯ বলে ৫০ রান। ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তিনি। এতক্ষণ অবধি শুধুই ট্রেলার ছিল। একসময় ২২০ রান কঠিন মনে হলেও টিম ডেভিড ও রজত পাতিদারের দৌলতে অনায়াসে ২৫০ রানের দোরগোড়ায় পৌঁছে যায় বেঙ্গালুরু।
এরপর রকেটের গতিতে রান তুলতে শুরু করে দুই ব্যাটার। যেন ড্রেসিং রুম থেকেই সেট হয়ে এসেছিলেন। ১৯ বলে ৪৮ করেন বেঙ্গালুরু অধিনায়ক। ৬ টি ছক্কা ও ১ টি মাত্র চার মারেন তিনি। অন্যদিকে আরও বিধ্বংসী ভূমিকায় ব্যাটিং করেন ডেভিড। করেন ২৫ বলে ৭০। তার ঝোড়ো ইনিংসে ছিল ৮ টি ছয় ও ৩ টি চার। সমর্থকদের মন পুষিয়ে দেন দুজন।
জবাবে ব্যাটে নেমে ১৯.৪ ওভারে ২০৭ রানে অল আউট হয়ে যায় চেন্নাই। ফের একই সমস্যার সম্মুখীন চেন্নাই। ২৫১ রান তাড়া করতে হলে দরকার একটা ভাল স্টার্ট। যা দিতে ব্যর্থ সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড। ত্রাতা সেই জেকব ডাফি। এমনকি আয়ুশ মাত্রেও গত ম্যাচের ছন্দ অনুযায়ী খেলতে ব্যর্থ। সঞ্জু ৯ , রুতুরাজ ৭ , আয়ুশ ১ রান করে সাজঘরে ফেরেন। এরপর সরফরাজ খান অর্ধ শতরান করেন। ৮ টি চারসহ মারেন ২ টি ছয়।
কার্তিক শর্মা নেমেও ম্যাচে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেননি। শিবম দুবের ক্যাচটি অনবদ্যভাবে তালুবন্দি করেন জিতেশ শর্মা। প্রশান্ত ভির পিচে নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। ৪৩ রান করেন তিনি। জেমি ওভারটন ৪ টি চার ও ২ টি ছয় মেরে সুয়াস শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন। ৩ টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২ টি নিয়েছেন জেকব ডাফি , ক্রুনাল পান্ডিয়া , অভিনন্দন সিং। বাকিরা পেয়েছেন ১ টি করে উইকেট। আপাতত ধোনি ব্রেভিসের ফেরার আশায় চেন্নাই শিবির। টপ অর্ডারের ব্যর্থতা শুধরে নিলেই ম্যাচ আরও রোমাঞ্চকর হবে বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের