নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আইপিএলের মহাযুদ্ধ শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই টস হারেন ঈশান কিশান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে হায়দ্রাবাদ। অর্ধ শতরান করেন ঈশান। টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন। আরসিবির জার্সিতে প্রথম ম্যাচেই অনবদ্য বোলিং করলেন জেকব ডাফি। ৩ উইকেট নিলেন তিনি।
ওপেনার অভিষেক শর্মা একটি ৬ মারলেও শর্ট বলে ব্যর্থ। ট্রাভিস হেডকেও আটকে দেন ডাফি। সুন্দর ক্যাচ ধরেন সল্ট। এরপর ঈশান ও হেনরিক ক্লাসেন পার্টনারশিপ শুরু করেন। তবে ৩১ রানে বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন সল্ট। এরপর ঈশান শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে বাজপাখির মত শরীর ছুঁড়ে এক হাতে দর্শনীয় একটি ক্যাচ ধরেন সেই সল্ট। ৮০ রানে সাজঘরে ফেরেন ঈশান।
এরপর অনিকেত ভার্মার ক্যাচ হাতছাড়া করেন বিরাট কোহলি। এরপর অনিকেত শেষদিকে বিধ্বংসী ইনিংস খেলেন। তবে ১৭ বলে ৪৩ রানে সেই বিরাটের হাতেই তালুবন্দি হন অনিকেত। ডাফি ছাড়াও ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। ১ টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার , অভিনন্দন সিং , সুয়াস শর্মা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের