নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - ১৪ থেকে ১৫ হতেই আরও বিধ্বংসী হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। কাউকেই তোয়াক্কা করছেন না। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দাপুটে ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন তিনি। সঙ্গে পেলেন ধ্রুব জুরেলের সঙ্গ। প্রায় একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। ১২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল রিয়ান পরাগের দল। মরশুমের প্রথম হারের সম্মুখীন হলেন বিরাট কোহলিরা।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে বেঙ্গালুরু। ব্যাটে নেমে প্রথম বলেই জফ্রা আর্চারের বাউন্সারে সাজঘরে ফেরেন ফিল সল্ট। বিরাট ৩২ রান করেই রবি বিষ্ণইয়ের শিকার হন। ভাল ছন্দে ছিলেন। মারেন ৭ টি চার। তবে বড় রান করতে ব্যর্থ। ক্লাসি পাডিকাল এই ম্যাচে ব্যাট চালাতে পারলেন না। তবে অধিনায়ক রজত পাতিদার ৪ টি ছয় ৪ টি ছয়ের সঙ্গে অর্ধ শতরানের দুরন্ত ইনিংস খেলেন।
তবে ভেঙ্কটেশ আইয়ার রীতিমত ইম্প্যাক্ট ফেললেন। গত মরশুমে কলকাতায় হতাশ করা খেলোয়াড় বেঙ্গালুরুর জার্সিতে প্রথম ম্যাচেই কামাল করে দিলেন। ১৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন। শেষ বলে ৬ মেরে ২০০ রানের গণ্ডি পার করেন তিনি। আর্চার ও বিষ্ণই সর্বাধিক ২ টি উইকেট নেন। মারকুটে টিম ডেভিড আজ প্রভাবশালী ইনিংস খেলতে ব্যর্থ।
জবাবে ব্যাটে নেমে শুরু থেকেই বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেন বৈভব। একের পর বোলারকে চার ছয়ের ঠিকানা লিখে দেন। জস হ্যাজলউডের মত বোলারকেও রেহাই দিলেন না তিনি। জসওয়ালকে ১৩ রানে থামিয়ে দেন হ্যাজলউড। তবে এরপর বৈভব ও ধ্রুব জুরেল একাই বুঝে নেয় আরসিবিকে। ৭ টি ছয় সহ ৮ টি চারের মাধ্যমে ২৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। সঙ্গে জুরেলও বিধ্বংসী ইনিংস খেলেন। হেটমায়ার পরাগকে তুলে মাঝে টুইস্ট আনলেও শেষমেষ লাভ হয়নি। জুরেলের সঙ্গে জাদেজা ২৪ রান করে অপরাজিত থাকেন।
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের