নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুরন্ত কামব্যাক করল ইস্টবেঙ্গল। মহামেডানকে ছারখার করে লিগে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল লাল হলুদ ব্রিগেড। তবে ১০ গোলের বেশি ব্যবধানে জেতা ম্যাচ ইস্টবেঙ্গল জিতল ৭-০ ব্যবধানে। আরও একগুচ্ছ গোল হতে পারত এই ম্যাচে। আনোয়ার বিষ্ণুদের দাপটে একেবারে উড়ে গেল মহামেডান। এই ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
শুরু থেকেই এদিন ইস্টবেঙ্গলের দাপটে নাজেহাল হয়ে যায় মহামেডান। জোড়া গোল করলেন আনোয়ার আলী। পেনাল্টি থেকে জোড়া গোল ইউসেফ এজারির। এছাড়া পেনাল্টি থেকে আর একটি গোল এসেছে সাউল ক্রেসপোর পা থেকে। একটি করে গোল করেন বিষ্ণু পিভি ও নন্ধাকুমার। আইএসএলের ইতিহাসে বৃহত্তম জয়ের নিরিখেও এটি যুগ্ম ভাবে শীর্ষে। ২০১৫-য় মুম্বই সিটিকে ৭-০ গোলে হারিয়েছিল এফসি গোয়া।
শুরুতেই একটি সুবর্ণসুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। ৬ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আনোয়ার। দূর থেকে গড়ানো শটে জালে বল জড়িয়ে দেন তিনি। এরপর ১২ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলকে অবৈধভাবে বক্সে ফাউল করা হয়। সাউল ক্রেসপোর বদলে এজারি পেনাল্টি থেকে গোল করেন। চার মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট করেন এজেজারি। বাঁ দিক থেকে ভেসে আসা বিষ্ণুর ক্রসে ঠিক করে পা ছোঁয়াতে ব্যর্থ হন।
এরপর ৩৪ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। এডমুন্ডকে পিছন থেকে টেনে ফেলে দিয়েছিলেন জোসেফ আদজেই। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে ৩৪ মিনিটেই দশ জনে হয়ে যায় মহমেডান। পেনাল্টি থেকে গোল করেন ক্রেসপো।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে তৃতীয় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। এ বার পদম বক্সে ফেলে দেন মিগুয়েলকে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এজারি। ১০ জন হওয়ায় ঝড়ের গতিতে আক্রমণে উঠছিল ইস্টবেঙ্গল। ৭৪ মিনিটে পঞ্চম গোল করে ইস্টবেঙ্গল। ডান দিক থেকে ভেসে আসা ক্রস বুক দিয়ে ঠেলে জালে জড়িয়ে দেন বিষ্ণু। ষষ্ঠ গোল আসে আনোয়ারের পা থেকে। বিপক্ষ খেলোয়াড় বল ক্লিয়ার বলতে না পারায় ফিরতি বলে গোল করেন তিনি। এরপর ৮৫ মিনিটের মাথায় ডান দিক থেকে একটি সুন্দর দূরপাল্লার শটে গোল করেন নন্ধাকুমার।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের