নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও অনেকেই ভুলতে পারেননি। এই নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এই মামলার শুনানিতে পাইলটের ওপর দোষ চাপানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে মতামত জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে।
প্রাথমিক তদন্তে পাইলটের ওপর দোষ চাপানো হয়েছিল। পরে জনস্বার্থ মামলা করা হয়। মামলাকারীর আবেদন ছিল, প্রাথমিক তদন্ত রিপোর্টে গোপন করা হয়েছে বহু তথ্য। জ্বালানি সুইচে সমস্যা ও যান্ত্রিক ত্রুটির ঘটনাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ প্রশ্ন তোলে, “দুর্ঘটনায় পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন। আগামীকাল যদি কোনও পাইলটের দিকে আঙুল তোলা হয় তবে তাঁর পরিবার সমস্যায় পড়বেন। এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায় তাঁদের তরফে কোনও ত্রুটি নেই? তখন কী হবে।“
মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, “এত ভয়াবহ দুর্ঘটনার পর ১০০ দিনের বেশি পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট রিপোর্ট আসেনি। যা এসেছে তা প্রাথমিক রিপোর্ট। না কোনও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। যার অর্থ এখনও যারা বোয়িং বিমানে যাত্রা করছেন তাঁরা সকলেই ঝুঁকির মধ্যে রয়েছেন।“ উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দরে রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি মেডিকেল কলেজের হোস্টেলের আছড়ে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট, ক্রু সদস্য সহ ২৬০ জনের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের