69d5f3beabedc_Gallery_1775629096800
এপ্রিল ০৮, ২০২৬ দুপুর ০১:২২ IST

আধুনিক হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, মৃত্যুমিছিলের আতঙ্ক কাটিয়ে নতুন রূপ দেওয়ার ভাবনা

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গত বছরের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্টেডিয়ামের আসন সংখ্যা বৃদ্ধির বড়সড় সিদ্ধান্ত নিল কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সঙ্গে পাল্লা দিতে, ইডেন গার্ডেন্সের আধুনিকীকরণের সঙ্গে তাল মেলাতে এবার বিরাটের ঘরের মাঠের দর্শকাসন প্রায় ২০ হাজার বাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

সূত্রের খবর, বর্তমানে ৩৪ হাজার দর্শকাসনের এই ঐতিহাসিক ময়দানের পরিকাঠামো আমূল বদলে দিতে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন কেএসসিএ সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ। ১৯৭০ সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামে এর আগে নিয়মিত রক্ষণাবেক্ষণ হলেও, এবারই প্রথম আগামী ৫০ বছরের কথা মাথায় রেখে মাস্টারপ্ল্যান তৈরি করেছে প্রসাদের কমিটি। যার লক্ষ্য কেবল আসন সংখ্যা বৃদ্ধিই নয়, বরং প্রবেশ ও প্রস্থানের পথ আরও প্রশস্ত করা। মূলত গতবারের দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে দর্শক নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।

দীর্ঘ ১০ বছর ধরে এই পরিকল্পনার কথা ভাবছিলেন প্রাক্তন ভারতীয় পেসার। ইন্টারন্যাশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার সময় থেকেই দর্শকদের ক্রিকেটীয় অভিজ্ঞতাকে আরও উন্নত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। প্রসাদের মতে, টেন্ডার ডাকা থেকে শুরু করে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া-পুরো প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হলেও নিজের কার্যকালের মধ্যেই এই নবনির্মাণের কাজ শেষ করতে বদ্ধপরিকর তিনি।

বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার জেরে চলতি মরশুমে চিন্নাস্বামীতে IPL ম্যাচ হওয়া নিয়ে এক সময় কালো মেঘ ঘনীভূত হয়েছিল। তবে সরকারি বিশেষজ্ঞ কমিটির সবুজ সংকেত মেলায় আপাতত ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন কোহলিরা। ইডেন যখন ৮৫ হাজার বা নবি মুম্বই যখন এক লক্ষের লক্ষ্যমাত্রা নিয়েছে, তখন অন্যতম গ্ল্যামারাস এই ভেন্যুকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও সমৃদ্ধ করতে চাইছে কর্নাটক ক্রিকেট সংস্থা। এখন দেখার, এই নতুন সংস্কার দর্শকদের নিরাপত্তা ও আবেগের মধ্যে কতটা ভারসাম্য বজায় রাখতে পারে।

আরও পড়ুন

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের