নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার শুটিং ফ্লোরে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল। তড়িঘড়ি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সহ অভিনেতার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় জীতুর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘আর্য’র চরিত্রে অভিনয় করছেন জীতু কমল। পাশাপাশি হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন তিনি। সেই সময়ে আচমকা বুকে ব্যথা অনুভব করেন এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর। এরপরই তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় লিখেছেন, “প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আমার সহ অভিনেতা সুস্থ হয়ে উঠুক।“ এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন জীতু কমলের ভক্তরা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্ণার রসায়ন মনে ধরেছে দর্শকদের।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন