নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি - ১৯৮৩ সালে অসম থেকে বাঙালিদের তাড়াতে মরিয়া হয়ে উঠেছিল অসমের মানুষ। একরাতের মধ্যে বাঙালি অধ্যুষিত নেলি সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ২-৩ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। এবার সেই রিপোর্ট পেশ করতে চলেছে অসম সরকার।
সূত্রের খবর, আগামী মাসে অসম বিধানসভায় সেই নারকীয় হত্যাকাণ্ডের রিপোর্ট পেশ করবে সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “এই রিপোর্ট অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। তবে রিপোর্টের কপিতে ত্রিভুবন প্রসাদ তিওয়ারির সাক্ষর না থাকায় আগের সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। আগের সরকার এই রিপোর্ট নিয়ে সন্ধিহান ছিল। তবে আমরা রিপোর্ট তৈরির সঙ্গে জড়িত সরকারি আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেছি।“
তিনি আরও বলেছেন, “রিপোর্টের ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে। তারপর নিশ্চিত হয়েছি রিপোর্টটি আসল। এই বিষয়ে একটি সাহসী পদক্ষেপের প্রয়োজন ছিল। এই রিপোর্ট বিধানসভায় পেশ করা উচিত কারণ এটি আমাদের ইতিহাসের অংশ। এই রিপোর্টের মাধ্যমে মানুষ জানতে পারবে, সেই সময় ঠিক কী ঘটেছিল।“ উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসের এক কালো দিন হিসেবে পরিচিত।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...