নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কিছুদিন আগেই বলিউড তারকা দম্পতি রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। শাপমোচনের জন্য পঞ্জাবে বন্যাবিধ্বস্তদের আর্থিক সাহায্যের ঘোষণাও করেন রাজ কুন্দ্রা। এবার বড়সড় বিপাকে পড়েছেন তিনি। আর্থিক প্রতারণা মামলায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বই পুলিশ।
দীপক কোঠারি নামে এক ব্যবসায়ীর অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নিয়েছেন। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য রাজ-শিল্পা ওই অর্থ ধার করেন দীপক কোঠারির কাছ থেকে। তবে ব্যবসা না বাড়িয়ে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা ওই অর্থ নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছেন।
প্রথমে জুহু থানায় প্রতারণা ও জালিয়াতির সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক ধারায় এই অপরাধটি নথিভুক্ত করা হয়েছিল। তবে, যেহেতু জড়িত পরিমাণ ১০ কোটি টাকার বেশি, তাই বিষয়টি অর্থনৈতিক অপরাধ দমন শাখায় স্থানান্তরিত হয়। তবে শিল্পা ও রাজ কুন্দ্রার উকিল প্রশান্ত পাতিল সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
দীপকের অভিযোগ , টাকা নেওয়ার সময় শিল্পা ও রাজ ১২% বার্ষিক সুদ সমতে ওই টাকা ফেরৎ দেবেন বলে চুক্তিবদ্ধ হন । ২০১৬ সালে শিল্পা শেট্টি ব্যক্তিগত বন্ডে দীপক কোঠারিকে অর্থ ফেরতের কথা দেন। তবে যে ডিল শেট্টি-কুন্দ্রা করেন, তার কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট ফার্মের ডিরেক্টর পদ থেকে অভিনেত্রী সরে যান। এরপর দীপক জানতে পারেন, শিল্পা ও রাজ কুন্দ্রা যে কোম্পানির নাম করে তার কাছ থেকে ব্যক্তিগত বন্ডে টাকা নেন, সেখানকার বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা