নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত মাসে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু হয়। SIR-এর কাজের চাপে মৃত্যু হচ্ছে বিভিন্ন রাজ্যের BLO-দের। এই আবহে ৫ রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। যদিও সময়সীমা অপরিবর্তিত রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, SIR-এর সময়সীমা বাড়ানো হয়েছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু ও গুজরাতে এনিউমারেশন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে এনিউমারেশন, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশে এনিউমারেশন চলবে।
৫ রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর এনিউমারেশন পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাচ্ছে খসড়া তালিকা প্রকাশের তারিখও। আগামী ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে তামিলনাড়ু এবং গুজরাতে। আগামী ২৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে এবং আগামী ৩১ ডিসেম্বর উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ করা হবে।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের