নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ফের ৪০ দিনের জামিন মঞ্জুর হল ধর্ষক ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে হরিয়ানার বিজেপি সরকার। এই নিয়ে ১৫ বার জেলমুক্তি হতে চলেছে তাঁর। ধর্ষণ ও খুনের অপরাধে ২০ বছরের কারাদণ্ড হয়েছিল রাম রহিমের।
একাধিক শিষ্যাকে ধর্ষণ এবং এক সহকর্মীকে খুনে অভিযোগে দোষী সাব্যস্ত হন গুরমিত রাম রহিম সিং। ২০ বছর জেলের সাজা দেওয়া হয় তাঁকে। হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেলে ছিলেন তিনি। গত বছরের মে মাসে খুনের মামলায় তাঁকে বেকসুর খালাস করে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। তবে একাধিক শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান।
২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরে ৩২৬ দিন প্যারোলে মুক্তি পেয়েছেন ৫৭ বছরের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থানে সিরসা, ফতেহাবাদ, কুরুক্ষেত্র, কাইথাল এবং হিসার-সহ হরিয়ানার একাধিক জেলায় রাম রহিমের ডেরার প্রচুর সংখ্যক ভক্ত রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তাল নয়ডা
শ্রমিকদের দাবি শোনার পরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল যোগী সরকার
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়