নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। ১১ জুলাইয়ের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে শুধু মাঠের লড়াই নয়, তাঁকে ঘিরে অন্য একটি আলোচনা শুরু হয়েছে। ফুটবলমহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতি অনেকটাই ১৯৯০ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। শেষ আটে উঠে আত্মবিশ্বাসী নরওয়ে। অন্যদিকে, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে মরিয়া ইংল্যান্ড। এই আবহেই সামনে এসেছে একটি পুরনো স্মৃতি। ১৯৯০ সালের বিশ্বকাপে ইতালির নাপোলিতে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি ও আর্জেন্টিনা। সে সময় নাপোলি ক্লাবের হয়ে খেলতেন মারাদোনা। শহরের মানুষের কাছে তিনি প্রায় দেবতার মর্যাদা পেয়েছিলেন। কিন্তু দেশের বিরুদ্ধে খেলতে নেমে তৈরি হয়েছিল আবেগের সংঘাত। একদিকে ছিল তাঁর দেশ আর্জেন্টিনা। অন্যদিকে ছিল তাঁকে ভালবাসা নাপোলির মানুষ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকে। পরে টাইব্রেকারে ইতালিকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
সেই হারের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু ইতালীয় সমর্থক। মারাদোনাকে নানা কটূক্তিও শুনতে হয়েছিল। এবার সেই ঘটনার সঙ্গেই তুলনা টানা হচ্ছে হালান্ডকে নিয়ে। কারণ, দীর্ঘদিন ইংল্যান্ডের ক্লাব ফুটবলে খেললেও এবার তাঁকেই ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন শেষ করার চেষ্টা করতে হবে। ম্যানচেস্টার সিটির হয়ে খেলার কারণে ইংল্যান্ড দলের একাধিক ফুটবলারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জন স্টোনস, ফিল ফোডেন ও কাইল ওয়াকারের মতো তারকাদের সঙ্গে সারা বছর একই ড্রেসিংরুম ভাগ করেন তিনি। ফলে ম্যাচটিকে ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। ইংল্যান্ডের সমর্থকদের একাংশও বলছেন, তাঁদের পরিচিত গোলস্কোরারই এবার সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারেন।
তবে হালান্ড নিজে বিষয়টিকে অতটা গুরুত্ব দিতে রাজি নন। বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে তিনি মজাও করেছেন। এমনকি ইংল্যান্ডকে হারাতে পারলে পরে ম্যানচেস্টার সিটির সতীর্থদের সঙ্গে আড্ডা দেওয়ার কথাও বলেছেন। যদিও নরওয়ে শিবির জানে, ম্যাচের গুরুত্ব অনেক বেশি। সেই কারণেই কোচ স্টালে সলবাকেন আলাদা করে কথা বলেছেন হালান্ডের সঙ্গে। তাঁর পরামর্শ, এই ম্যাচকে শুধুমাত্র একটি কোয়ার্টার ফাইনাল হিসেবেই দেখা উচিত। প্রতিপক্ষ কোন দল, তা নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। মনোযোগ রাখতে হবে শুধু খেলায়।
এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন হালান্ড। ইতিমধ্যেই ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন তিনি। এই তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করতে পারলে সেই লড়াইয়ে আরও এগিয়ে যেতে পারেন নরওয়ের তারকা। তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি। হালান্ড জানিয়েছেন, ছোটবেলা থেকে নরওয়ের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেন। কিন্তু দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারবেন, তা কখনও ভাবেননি। ব্রাজিলকে হারিয়ে শেষ আটে ওঠার স্মৃতি এখনও তাঁর কাছে অবিশ্বাস্য। তাঁর কথায়, অনেক সময় মনে হয় যেন স্বপ্ন দেখছেন। এখন দেখার, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে তিনি নতুন ইতিহাস গড়তে পারেন কি না।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের