নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে বাংলায় প্রায় প্রতি সপ্তাহে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার দিল্লিতে বঙ্গ সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। বঙ্গ সাংসদদের বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, ৪৫ থেকে ৫০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। প্রধানমন্ত্রী জানান, “ভোটে জেতা নিশ্চিত করতে বাংলায় লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবে বিজেপি বাংলায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে উন্নতি করেছে, সেই কাজ চালিয়ে যেতে হবে। নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে। সেই গতি বজায় রাখতে হবে।“
উল্লেখ্য, ২০২১-এ ২০০-র বেশি আসন পেয়ে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। সেখানে বিজেপি ৯০-র গণ্ডিও টপকাতে পারেনি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে আর তৃণমূলকে জায়গা ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। তার জন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের