নিজস্ব প্রতিনিধি, লাদাখ – উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী তথা বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুককে গ্রেফতার করে পুলিশ। জোধপুরের জেলে ঠাই হয়েছে তাঁর। ২৪ ঘণ্টা সিসিটিভির নজরদারি থাকবেন তিনি।
সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে লাদাখ থেকে বিশেষ বিমানে করে জোধপুরে নিয়ে আসা হয় সোনম ওয়াংচুককে। জোধপুরের জেলে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সলমন খান, স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর, একাধিক জঙ্গি সংগঠনের মাথা সহ বহু নামকরা বন্দির ঠিকানা এই জেল। বর্তমানে এই জেলে বন্দির সংখ্যা ১,৪০০।
সোনমের প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল বলেন, “সম্প্রতি আমরা একজন পাক গুপ্তচরকে গ্রেফতার করেছি। সে পাকিস্তানে খবর পাঠাতো সেবিষয়ে আমরা নিশ্চিত। সোনম, পাকিস্তানে ডন পত্রিকার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বাংলাদেশেও যান তিনি। এই কারণেই সোনমের গতিবিধি সম্পর্কে বড় প্রশ্নচিহ্ন সামনে এসেছে। এই বিষয়ে তদন্ত চলছে। বিক্ষোভে উস্কানি দেওয়ার ইতিহাস রয়েছে সোনমের। তিনি বিভিন্ন সময়ে আরব বসন্ত, নেপাল এবং বাংলাদেশের উদাহরণ দিয়েছেন নিজের বক্তব্যে।“
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের সংস্থা ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ’ (এইচআইএএল) এবং ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’ (এসইসিএমওএল) -এর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে। এইচআইএএল এবং এসইসিএমওএল-এর দফতরে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের