নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ২০২৩ সালের চিত্রটাই দেখা গেল ২০২৫ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৩ টিতেই উড়ল গেরুয়া ঝড়। জয়ী হতে চলেছে এবিভিপি। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-এর কপালে জুটতে পারে শুধুমাত্র সহ সভাপতির পদ।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি পদের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন মোট ২১ জন প্রার্থী। নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাস, দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫০ টি কলেজের প্রায় ২.৭৫ লক্ষ পড়ুয়া। ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিপুল ভোটে জয়ী হতে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন এবিভিপির আরিয়ান মান। পাশাপাশি সম্পাদক পদে এবিভিপির কুণাল চৌধুরী ও যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থী দীপিকা এগিয়ে রয়েছেন। একমাত্র সহ সভাপতি পদে এগিয়ে আছেন NSUI-এর রাহুল ঝান্সলা।
বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি
শুক্রবার বিজেপিতে যোগদান করেন রাঘব চাড্ডা
রাজ্যসভার প্রায় দুই - তৃতীয়াংশ সাংসদ এই সিদ্ধান্ত নিয়েছেন
পহেলগাঁও বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদির
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ