নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যুতে কার্যত উত্তাল গোটা দেশ। বিরোধীদের পক্ষ থেকে এই ইস্যুকে কেন্দ্র করে একের পর এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ২০০৩ সালের ভোটার তালিকা ভুক্তদের কোনো প্রমাণ লাগবে না SIR এর প্রেক্ষিতে গতকাল শীর্ষ আদালতকে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, SIR পদ্ধতিতে বিহারে প্রায় ৬৫ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাগরিকত্ব প্রমাণের সাপেক্ষে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে না। পূর্বে নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে সুপ্রিম কোর্ট আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকে যথাযথ বলে জানায়। কিন্তু গতকাল SIR মামালার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড যথেষ্ট নয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে কমিশনের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, ভোটার তালিকা সংশোধনের মূল লক্ষ্য সন্দেহজনক ও জাল ভোটারদের বাদ দেওয়া। বেঞ্চ প্রশ্ন তোলে, 'কেউ যদি শুধু হলফনামায় দাবি করেন যে তিনি ভারতীয় ও বিহারের বাসিন্দা, কিন্তু কোনও প্রমাণপত্র না থাকে, তাহলে কি তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন?' এর জবাবে কমিশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী জানান, এই প্রক্রিয়ায় প্রায় ৬.৫ কোটি ভোটারকে কোনও অতিরিক্ত নথি জমা দিতে হবে না।
তিনি আরও জানান, রাজ্যে সর্বশেষ SIR হয়েছিল ২০০৩ সালে। তাই ২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের কোনো নথি দেখাতে হবে না । এবার নতুন সংশোধন প্রক্রিয়ায় ব্যাপকভাবে ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল, বিশেষ করে প্রান্তিক ও নথিহীন ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের