নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শান্তি বৈঠকের আশা আপাতত শেষ। মধ্যপ্রাচ্যে ফের জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। হরমুজ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ইরান। যার ফলে জ্বালানি সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। যদিও বন্ধু ভারতের জন্য উন্মুক্ত হরমুজ। তবে জ্বালানি সঙ্কট যে পুরোপুরি মিটে গেছে তেমন নয়। এই মুহূর্তে দেশকে জ্বালানি সঙ্কট থেকে মুক্ত রাখতে LPG উৎপাদন বাড়িয়েছে ভারত। সম্প্রতি এমনই দাবি করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, বর্তমানে দেশের মোট LPG চাহিদার প্রায় ৬০ শতাংশ দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করা হচ্ছে যা আগে ছিল প্রায় ৪০ শতাংশ। এছাড়াও দাবি করা হয়েছে , দেশে অপরিশোধিত তেল পর্যাপ্তভাবে মজুত করা আছে। শুধু তাই নয় , তৈল শোধনাগারগুলিও পুরোদমে কাজ শুরু করেছে।
উল্লেখ্য , ভারতের প্রয়োজনীয় LPG-র প্রায় ৬০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। যার সিংহভাগ আসে হরমুজ প্রণালী হয়ে। তবে যুদ্ধ পরিস্থিতির জেরে সেই উপায় আগের থেকে অনেকটাই কঠিন হয়েছে। এরপরই বিদেশের ওপর ভরসা না রেখে দেশে LPG উৎপাদন বাড়িয়েছে ভারত। নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বারবার ঘরোয়া বাজারে গ্যাসের দাম ও জোগান স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন। রাজ্য সরকারগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত সিবিজি বা কম্প্রেসড বায়ো গ্যাস নীতি কার্যকর করে। সেক্ষেত্রে জ্বালানি সঙ্কট ধীরে ধীরে মিটবে বলে আশাবাদী কেন্দ্র।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...