নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্প্রতি রনবীর সিং অভিনীত ধুরন্ধর ছবির নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। যা সাড়া ফেলে দিয়েছে বি টাউনে। রণবীরের বিপরীতে দেখা গেছে ২০ বছর বয়সী সারা অর্জুন। ছবির ঝলকে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন চোখে পড়েছে। এরপরই নিন্দুকদের কটাক্ষের শিকার হয়েছেন বলি অভিনেতা। যার জবাবও দিয়েছেন রনবীর।
রণবীরের বয়স ৪০। সারা অর্জুনের ২০। অর্ধেক বয়সী ও অভিনেত্রীর সঙ্গে পর্দায় চুটিয়ে প্রেম নিয়ে নিন্দুকরা ভীষণই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে বলিউডে অর্ধেক বছর বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করা যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বয়সের ব্যবধাের জন্যই মূলত কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। দক্ষিণী জগতে শিশুশিল্পী হিসেবে পরিচিত সারা। তবে হঠাৎই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়টা হজম হচ্ছে না নেটিজেনদের। এরপরই সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য ভরিয়ে দিয়েছেন সকলে। তবে রনবীর তার সহকর্মীর হয়ে পাশে দাঁড়িয়েছেন।
রনবীর বলেছেন , "সারা বাচ্চা হলেও এই ছবিতে প্রকাণ্ড। কিছু মানুষ এমনই হয়। ওকে দেখে মনে হয় ও অভিনয়ের জন্যই জন্মেছে। অভিনয় দেখে মনে হয় একসঙ্গে আরও ৫০ টা ছবিতে অভিনয় করেছে। অনেক ভাল শিল্পীদের সঙ্গে কাজ করেছি। যার মধ্যে সারা অন্যতম। ওর অভিনয়ের জন্যই আমাকেও ভাল লেগেছে।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন