নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিয়ের কয়েকমাস পর থেকেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে। বেশ কয়েকবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হয়েছে। তবে সেসব ভুল প্রমাণিত হয়েছে। সম্প্রতি দীপাবলির আগে যেন এই আবেদন অনেক জোরালো হল। একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে ধরা দিলেন অভিনেত্রী। সেই থেকেই অনুরাগীদের অনুমান মা হতে চলেছেন সোনাক্ষী।
অনেকেই বলেছেন , ঢিলেঢালা পোশাকের আড়ালে স্ফিতোদর লুকোনোর চেষ্টায় আছেন সোনাক্ষী। জাহির আবার স্ত্রীর পেটে হাত রাখেন। এই দৃশ্যের পরেও সকলের যেন দুয়ে দুয়ে চার করে ফেলেন। অনেকের ধারণা , ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছেন জাহির। যদিও সঙ্গে সঙ্গে হাসতে হাসতে ‘জাহির’ বলে চেঁচিয়ে ওঠেন অভিনেত্রী। অভিনেত্রী বলেছেন , "বিশ্বে দীর্ঘতম সময় ধরে অন্তঃসত্ত্বা আমি! ১৬ মাস ধরে সন্তানধারণ করে রয়েছি।"
উল্লেখ্য , মঙ্গলবারের অনুষ্ঠানে স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত হন সোনাক্ষী। অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি অনারকলি চুড়িদার। নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন। সোনাক্ষী বার বার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন অনেকে। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুরও দেখা যায় সোনাক্ষীর। জাহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। গত বছর ২৩ শে জুন গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী জাহির।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের